সিরাজগঞ্জের যমুনার পানি বৃদ্ধি, নিম্নাঞ্চল বন্যাকবলিত

উজানের ঢল ও ভারী বর্ষণে সিরাজগঞ্জের যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় যমুনায় ২৬ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যেই নিম্নাঞ্চল বন্যা কবলিত হয়েছে এবং নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।
তবে বর্তমানে যমুনা নদীর পানি বিপদসীমার ১৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী (হেড কোয়ার্টার) নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, উজানের ঢল ও দফায় দফায় বর্ষণে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ইতিমধ্যেই যমুনার তীরবর্তী শাহজাদপুর, বেলকুচি, চৌহালী, কাজিপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার অধিকাংশ নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে এবং প্লাবিত হচ্ছে আরো নতুন নতুন অঞ্চল।
এতে নি¤œাঞ্চলের আঁখ, পাট, তিল ও সবজি বাগানসহ বিভিন্ন ফসল তলিয়ে গেছে। বিশেষ করে শাহজাদপুর ও কাজিপুরে অবনতির আশংকা রয়েছে। এদিকে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় যমুনার অভ্যন্তরে ও বাঁধে বসবাসরত পরিবারের লোকজন এখন আতংকে রয়েছেন।
এসব এলাকার নি¤œাঞ্চলের বিভিন্ন স্থানে প্লাবিত হওয়ায় বহু পরিবার এখন মানবেতর জীবনযাপন করছে।
এছাড়া শাহজাদপুর, কাজিপুর, চৌহালী ও সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে ভাঙনও দেখা দিয়েছে। অবশ্য স্থানীয় পানি উন্নয়ন বোর্ড ভাঙ্গন রোধে ব্যবস্থা নিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।








