মালয়েশিয়া বিশ্বের প্রথম ইউনিসেক্স কনডম বানালো

আপডেট: October 28, 2021 |
print news

‘ইউনিসেক্স কনডম’ উদ্ভাবন করেছে মালয়েশিয়া। নারী ও পুরুষের উভয়ের ব্যবহারের জন্য এ কনডম উদ্ভাবন করেছে দেশটি। দেশটির একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ এই কনডম উদ্ভাবন করেছেন। নারী ও পুরুষ উভয়ই এই কনডম ব্যবহার করতে পারবেন। খবর রয়টার্স।

মালয়েশীয় ওই স্ত্রীরোগ বিশেষজ্ঞের দাবি, তার উদ্ভাবিত কনডমটিই বিশ্বের প্রথম ইউনিসেক্স কনডম। এটি এমন চিকিৎসা উপাদন দিয়ে প্রস্তুত করা হয়েছে যেটি শরীরে আঘাতের স্থানে মেডিকেল ড্রেসিংয়ের কাজে ব্যবহার করা হয়ে থাকে।

ইউনিসেক্স কনডম উদ্ভানকারী ওই স্ত্রীরোগ বিশেষজ্ঞের নাম জন ত্যাং ইং চিনহ। তিনি দেশটির টুইন ক্যাটালিস্ট নামক একটি চিকিৎসা সরঞ্জাম সরবরাহকারী প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। তার আশা, ওনডালিফ ইউনিসেক্স কনডোম আরও ভালোভাবে জন্ম নিয়ন্ত্রণ নিশ্চিত ও ব্যবহারীদের যৌন স্বাস্থ্য নিরাপদে রাখতে ভালো ভূমিকা পালন করবে।

জন ত্যাং ইং চিনহ বলছেন, ‘ওনডালিফ ইউনিসেক্স কনডম মূলত রেগুলার কনডম হলেও এর আঠালো আবরণ রয়েছে। যার কারণে এটি নারী বা পুরুষের প্রজনন অঙ্গের সঙ্গে যুক্ত থাকে। এছাড়া বাড়তি নিরাপত্তার জন্য এটি পার্শ্ববর্তী কিছু স্থানও কাভার করে।’

তিনি আরও জানান, আঠালো ওই আবরণটি কনডমের একটি দিকেই রয়েছে। যার অর্থ- এটি দু’দিক থেকেই ব্যবহার করা যাবে এবং নারী ও পুরুষ উভয়েই তাদের প্রয়োজন অনুযায়ী এটি ব্যবহার করতে পারবেন।

রয়টার্স বলছে, ওনডালিফের প্রতিটি বক্সে দু’টি করে কনডম রয়েছে এবং মালয়েশিয়ার বাজারে এর মূল্য নির্ধারণ করা হয়েছে ১৪.৯৯ রিংগিত। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩১০ টাকা। মালয়েশিয়ার বাজারে সাধারণত এক ডজন কনডমের মূল্য ২০ থেকে ৪০ রিংগিতের (প্রায় ৪১২ থেকে ৮২৫ টাকার) মধ্যে হয়ে থাকে।

আগামী ডিসেম্বর থেকে কনডমটি টুইন ক্যাটালিস্টের ওয়েবসাইটের মাধ্যমে কিনতে পারবেন আগ্রহীরা।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now