রবিবারের রাশিফল

জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না।
মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে।
মেষ: বুকের যন্ত্রণা বাড়তে পারে। মিথ্যে অপবাদ থেকে সাবধান। পরিবারের মানুষ আজ আপনাকে ভুল বুঝতে পারে। আজ আপনি মা-বাবার সঙ্গে কোনও গুরুত্বপূর্ণ আলোচনা করবেন না।
বৃষ: চাকরির ব্যাপারে নতুন কোনও চেষ্টা আজ করতে হবে। অনেক দূরে কোথাও ভ্রমণের পরিকল্পনা ভেস্তে যেতে পারে। বুদ্ধি খুব স্থির রেখে কাজ করুন।
মিথুন: আজ বাইরের ব্যবসার ব্যাপারে একটু সাবধান থাকা দরকার। বুদ্ধির জোরে শত্রুপক্ষকে হারাতে সক্ষম হবেন। জমি কেনাবেচার জন্য খুব অনুকূল সময়।
কর্কট: প্রেমের ক্ষেত্রে অবসাদ আসতে পারে। হস্তশিল্পের ব্যাপারে নতুন কোনও উদ্যোগ নিতে পারেন। কর্মচারীদের সঙ্গে ভাল ব্যবহারে সম্মান প্রাপ্তি। উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা আসতে পারে।
সিংহ: মধুর কথা বলার জন্য সুনাম বাড়তে পারে। পুরনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ায় উপকার পাবেন। যানবাহনে ওঠানামায় বিপদের আশঙ্কা। মাথার যন্ত্রণায় কষ্ট পেতে পারেন।
কন্যা: আর্থিক চাপের ব্যাপারে স্ত্রীর সঙ্গে আলোচনা। আজ ব্যবসায় কর্মচারীর উপর কড়া নজর রাখতে হবে। কাজে অন্যমনস্কতা বাড়তে পারে। বিচক্ষণতার কারণে সকলের মন জয়।
তুলা: নীতিগত দিক থেকে সঠিক কথা বলার জন্য সুনাম বৃদ্ধি পেতে পারে। বৃথা আজ কারও সঙ্গে অশান্তি হতে পারে। ভাই-বোনের সম্পর্কে চিড় ধরা থেকে সাবধান।
বৃশ্চিক: সকাল থেকে শারীরিক ও মানসিক কষ্ট বাড়তে পারে। উচ্চশিক্ষায় অনেক দূর এগোতে পারবেন। যে কোনও পরিস্থিতি সামলাতে নিজের বুদ্ধি প্রয়োগ করুন।
ধনু: ব্যবসায় কোনও শত্রুর কারণে ক্ষতি হতে পারে। আজ কোনও বিষয়ে আপনাকে উচ্চপদস্থ ব্যক্তির কাছে করুণার পাত্র হতে হবে। মায়ের শারীরিক অবস্থার অবনতির আশঙ্কা।
মকর: অপরের কোনও কথা মনঃকষ্ট বাড়াতে পারে। আজ এমন কিছু সমস্যা দেখা দেবে, যার জন্য সারা দিন চিন্তা বাড়বে। শত্রুর সঙ্গে আপস আজ না করাই ভাল হবে।
কুম্ভ: ভাল কোনও জিনিস উপহার পেতে পারেন। বিদ্যার্থীদের জন্য শুভ সময় চলছে, ভাল ফল পেতে পারেন। ব্যবসায় আকস্মিক লাভ আপনাকে হতবাক করবে।
মীন: সকালে বাড়তি কিছু আয় হওয়ায় আনন্দ। আজ ব্যবসায় এমন কিছু ঘটবে, যা আপনার মনে সংশয় সৃষ্টি করবে। বুদ্ধির জোরে অস্বাভাবিক পরিবেশকে স্বাভাবিক করতে সক্ষম হবেন।












