বাংলাদেশে স্মার্ট নারী উদ্যোক্তা তৈরি করা হবে : পলক

আপডেট: April 19, 2023 |
Boishakhinews24.net 253
print news

ইমাম হাছাইন পিন্টু নাটোর প্রতিনিধি: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বাংলাদেশে ২৫ হাজার স্মার্ট নারী উদ্যোক্তা তৈরি করা হবে। তাদের প্রত্যেককে সফল করার জন্য আইসিটিবিভাগ থেকে প্রশিক্ষণ, পুঁজিএবং প্রযুক্তি এই তিনটি সহায়তা দিয়ে স্মার্ট নারী উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে।

শুধু ঘরে নয় ঘরের বাইরেও নারীদের উদ্যোগ রাখতে হবে। আমাদের মা-বোনেরা দেশের অর্থনীতিতে প্রভাব রাখছে। নারী এবং পুরুষ এক সঙ্গে কাজ করলে দেশ এগিয়ে যাবে।

পলক আরো বলেন,আমাদের একটাই উদ্দেশ্যে সেটাহচ্ছে বঙ্গবন্ধুর বৈষম্যমুক্ত একটা সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তোলার এবং ২০৪১ সালনাগাদ জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের ভীষণ বাস্তবায়নে স্মার্ট নাগরিক, আমাদের প্রয়োজন স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার এবং স্মার্ট একটাসমাজ ব্যবস্থা।

বুধবার নাটোরের সিংড়ায় প্রতিমন্ত্রীর বাসভবনে আইডিয়া প্রকল্পের আওতায় ৩৭ জন স্মার্ট নারী উদ্যোক্তাদের প্রত্যেকের মাঝে অনুদানের ৫০ হাজার টাকার চেক বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী পলক এসব কথা বলেন।

ইউএনও মাহমুদা খাতুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার রোজি, তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মাওলা নারুহুল আমিন প্রমূখ।

Share Now