বঙ্গমাতা পরিষদ অগ্রণী ব্যাংকের প্রাতিষ্ঠানিক কমিটি অনুমোদন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কল্যাণ ট্রাস্ট হতে অনুমোদিত সংগঠন বঙ্গমাতা পরিষদ অগ্রণী ব্যাংক প্রাতিষ্ঠানিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আনিসুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এর পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।
এতে মাহমুদুল হাসান সবুজকে সভাপতি ও মোখলেসুর রহমান সাহেবকে সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়।
সহ-সভাপতি পদে রয়েছেন মাহমুদুল কবির, হুমায়ুন কবির, জুয়েল নিয়া ও মধু মঙ্গল কুণ্ড।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে সোনিয়া আক্তার ও আবুল বাশার সাথী। সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মোঃ আবু ছালেহ ও এম এ ছাত্তার হোসেন।
এছাড়াও দপ্তর সম্পাদক হিসেবে রয়েছেন জিএম রফিকুল হাসান রিমন, প্রচার সম্পাদক জুয়েল রানা, কোষাধ্যক্ষ মাহবুব আলম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবু তাহের হিমেল, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক লায়লা কাজী, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক জান্নাতুল নেসা ইভা, ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন রাতুল, শ্রম ও পেশাজীবী সংগঠক মইনুজ্জামান রুমেল,সহ শ্রম ও পেশাজীবী সংগঠক চঞ্চল বিশ্বাস, নারী ও শিশু বিষয়ক সম্পাদক আসমা আক্তার মৌসুমী, সহ নারী ও শিশু বিষয়ক সম্পাদক ফারজানার রাবেয়া পরী, কেন্দ্রীয় সমন্বয় সম্পাদক তৌহিদুল ইসলাম সোহাগ, আইন বিষয়ক সম্পাদক তানজিম খাদেম, ধর্ম বিষয়ক সম্পাদক গাজী নুরুল মবিন,প্রিন্ট ও মিডিয়া বিষয়ক সম্পাদক জুইয়েনা জহির, সহ প্রিন্ট ও মিডিয়া বিষয়ক সম্পাদক ফারিয়া আলম, পাঠাগার ও মিলনায়তন বিষয়ক সম্পাদক মোঃ সুমন,তথ্য প্রযুক্তি ও আইটি বিষয়ক সম্পাদক এ জেড এম ওসমান গনি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সেলিনা আক্তার ভূঁইয়া।
আরও ৬২ জনকে সাধারণ সদস্য পদে দায়িত্ব প্রদান করে ২০২৩-২০২৫ সাল পর্যন্ত এ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।








