রাজধানীর ৭ হাজার ছিন্নমূল পরিবার পেল ঈদ উপহার

আপডেট: April 20, 2023 |
Boishakhinews24.net 267
print news

দুয়ারে কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ এলেও ঊর্ধ্বগতির দ্রব্যমূল্যের এই বাজারে ছিন্নমূল মানুষের ঘরে নেই কোন আয়োজন। রাজধানীর এমন ছিন্নমূল মানুষের ঘরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর পক্ষে ঈদ উপহার পৌঁছে দিয়েছেন আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য আবেদ মনসুর।

বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় দুস্থ, অসহায় ও ভাসমান প্রায় ৭ হাজার পরিবারের মাঝে ৮০০ টাকা মূল্যের ঈদ উপহার হিসাবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ করেছেন। নিত্যপ্রয়োজনী সামগ্রীর মধ্যে ছিল চাল, আলু, ডাল, চিনি, সয়াবিন তেল, সেমাই, কিসমিস, বাদাম, গুড়া দুধ ইত্যাদি।

ছিন্নমূল দুস্থ, অসহায় ও ভাসমান মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণের পৃষ্ঠপোষক ভিনাইল গ্রুপের সিইও এবং আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য আবেদ মনসুর বলেন, ধনীদের কাছে গরীবদের একটা হক থাকে, সেটা আদায় করতে হয়।

Share Now