বিমানবন্দরে প্রবাসিদের জানানো হচ্ছে ঈদ শুভেচ্ছা

আপডেট: April 20, 2023 |
Boishakhinews24.net 268
print news

আর মাত্র দিন দুয়েক বাদেই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর। চাঁদ দেখার ওপর নির্ভর করে বাংলাদেশে আগামী ২২ বা ২৩ এপ্রিল উদযাপিত হবে পবিত্র ঈদ-উল-ফিতর। এদিকে পরিবারে সঙ্গে ঈদ উদযাপনের জন্য দেশে আসছেন প্রবাসিরা। আর দেশে আসা এসব প্রবাসিকে বিমানবন্দরে শুভেচ্ছা জানিয়েছে সরকার।

বুধবার বিকেল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমন চিত্র দেখা যায়।

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তথ্যানুযায়ী পবিত্র ঈদ-উল-ফিতরকে ঘিরে গত ১৫ দিনে প্রায় ৯০ হাজার প্রবাসি বাংলাদেশি দেশে এসেছেন। আর তাদের বিমানবন্দরে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ সরকারের অধীনস্থ জনশক্তি কর্মস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড।

বুধবার বিকেল ৩টার দিকে প্রবাসিদের শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে যান জনশক্তি কর্মস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় বিএমইটির মহাপরিচালক মো. শহীদুল আলমের নেতৃত্বে প্রবাসিদের ইফতার ও শুভেচ্ছাবার্তা সম্বলিত কার্ড উপহার দেয়া হয়।

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড সূত্র জানায়, পবিত্রপবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দিনে গড়ে ছয় হাজার প্রবাসি দেশে আসছেন। এ হিসাবে গত ১৫ দিনে প্রায় ৯০ হাজার প্রবাসি দেশে এসেছেন।

প্রবাসিদের এমন শুভেচ্ছা বার্তা বিতরণের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই শেয়ার করেছেন। সেই ছবিতে ‘ঈদে বাড়ি ফেরা অভিবাসী কর্মীদের শুভেচ্ছা’ শীর্ষক একটি ব্যানার নিয়ে বিমানবন্দরের ভেতরে প্রবাসিদের ইফতার সামগ্রী উপহার দিতে দেখা যায় সরকারি কর্মকর্তাদের।

Share Now