মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৬

আপডেট: July 1, 2023 |
inbound4871917070168919795
print news

রাজধানীতে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার (১ জুলাই) সকালে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শুক্রবার ভোর ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় গ্রেপ্তারকৃতদের কাছে থেকে ২৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি মামলা দায়ের করা হয়েছে।

Share Now