মিছিল নিয়ে শান্তি সমাবেশে যোগ দিচ্ছেন আ.লীগের নেতাকর্মীরা

আপডেট: July 28, 2023 |
inbound3765255166763016078
print news

বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা বিভাগীয় শান্তি সমাবেশে মিছিল নিয়ে জড়ো হচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

সমাবেশ ঘিরে দুপুর ১২টার দিকে সমাবেশস্থলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে শুরু করেছে সংগঠনগুলোর নেতাকর্মীরা। বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে নেতাকর্মীরা।

সমাবেশটি আজ শুক্রবার বেলা তিনটা থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার সরেজমিন ঘুরে দেখা যায়, রাজধানীর গুলিস্তান বায়তুল মোকাররম জামে মসজিদের দক্ষিণ গেটের সামনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের তিন সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের আয়োজনে ঢাকা বিভাগীয় শান্তির সমাবেশের সব প্রস্তুতি শেষ হয়েছে।

সকাল থেকে ঢাকার বাইরে থেকে আসছেন নেতাকর্মীরা। প্রচণ্ড রোদ থাকায় কর্মীরা মঞ্চের সামনে না বসলেও মঞ্চের আশপাশে অবস্থান করতে দেখা যায় তাদের।

মঞ্চে বর্তমানে যুবলীগের নেতাকর্মীরা অবস্থান করছেন। মঞ্চে অতিথিদের জন্য ১৪টি চেয়ার রাখা রয়েছে।

বিএনপি জামায়াতের হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা বিভাগীয় শান্তির সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম প্রমুখ।

শান্তি সমাবেশ সভাপতিত্ব করবেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলের শামস পরশ। সমাবেশটি সঞ্চালনা করবেন যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাইনুল হোসেন খান নিখিল।

Share Now