জয়পুরহাটে জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

আপডেট: August 4, 2023 |
inbound1627898951012882142
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের আদালতের ঘোষিত রায়ের প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি।

শুক্রবার বিকেলে বিক্ষোভ মিছিলটি শহরের নতুনহাট এলাকা থেকে বের হয়ে জামালগঞ্জ-আক্কেলপুর সড়ক প্রদক্ষিণ শেষে পরে একই স্থানে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান,সদর থানা বিএনপির আহবায়ক এ্যাড. হেনা কবীর, আক্কেলপুর থানা বিএনপির যুগ্ম আহবায়ক কামরুজ্জামান কমল, ক্ষেতলাল থানা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান,পাঁচবিবি থানা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম ডালিম, কালাই থানা বিএনপির আহবায়ক ইব্রাহিম, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু রায়হান উজ্জ্বল, সদস্য সচিব মোক্তাদুল হক আদনান,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর হোসেন, ছাত্র দলের সভাপতি মামুনুর রশীদ প্রধান, যুবদলের যুগ্ম আহবায়ক গোলাম রাব্বানী রাব্বি,তৌফিক এলাহী,,ইকবাল, আবু বক্কর সিদ্দিক বাবু, রনি, সাগর,শহর ছাত্র দলের সদস্য সচিব হাসানুল বান্না হাসান, ছাত্রদলের কলেজ শাখার আহবায়ক রেজাউল করিম রেজা, সদস্য সচিব পিয়াস আহমেদ পৃথিবী প্রমুখ।

সমাবেশে বক্তারা অবিলম্বে তারেক রহমান ও তার স্ত্রী ডাঃ জোবাইদা রহমানের সাজা প্রত্যাহারের দাবি জানান এবং তত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন দেওয়ার দাবি জানান।

বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন ও জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন এবং সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু রায়হান উজ্জ্বল সহ বিএনপিও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান বক্তারা।

এই বিক্ষোভ মিছিলে ও প্রতিবাদ সমাবেশে বিএনপি’ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর