সিংগাইরে ইউপি চেয়ারম্যানের স্বাক্ষর জাল, দোকানদার গ্রেপ্তার

আপডেট: August 7, 2023 |
inbound8316782644295882167
print news

সোহরাব হোসেন, সিংগাইর প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে টাকার বিনিময়ে ইউপি চেয়ারম্যানের স্বাক্ষর নকল করে নাগরিকত্ব ও জন্ম নিবন্ধন সনদ তৈরি করার অপরাধে মো. পিয়ার আলী (৩৫) নামের এক স্টুডিও মালিককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ ।

গ্রেপ্তারকৃত পিয়ার আলী উপজেলার সায়েস্তা ইউনিয়নের বেগুনটিউরি গ্রামের ইদ্রিস আলীর ছেলে । স্থানীয় সাহরাইল বাজারে তার মায়ের দোয়া নামে একটি স্টুডিও রয়েছে।

সোমবার(৭ আগস্ট) সকাল ১১টার দিকে সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে রোববার (৬ আগস্ট) সায়েস্তা ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।

মামলা সূত্রে প্রকাশ, উপজেলার সাহরাইল বাজারে মায়ের দোয়া ষ্টুডিও’র মালিক পিয়ার আলী ১৮ হাজার টাকায় স্থানীয় সুমনের বয়স বাড়িয়ে ভোটার আইডি কার্ড করে দেয়ার চুক্তি নেন।

এর জন্য সে ভুয়া নাগরিকত্ব সনদ, প্রত্যয়ন পত্র, জন্মসনদ ও ট্যাক্সের প্রয়োজনীয় কাগজ পত্র বানিয়ে চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে সত্যায়িত করেন।

পরবর্তীতে সুমন চেয়ারম্যানের কাছে নির্বাচন কমিশনের নিবন্ধন ফরম স্বাক্ষর করাতে গেলে অন্যসব কাগজে তার স্বাক্ষর দেখে চেয়ারম্যান আব্দুল হালিমের সন্দেহ হয়।

পরে পিয়ার আলীকে ডেকে জিজ্ঞাসবাদ করলে সে তার দায় স্বীকার করে। স্থানীয়রা অভিযোগ করে বলেন, সে দীর্ঘদিন যাবত এ জাল জালিয়াতির সাথে জড়িত ।

সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম জানান, চেয়ারম্যানের দায়ের করা মামলায় পিয়ার আলীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে ।

Share Now

এই বিভাগের আরও খবর