গুরুদাসপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রেস বিফিং

আপডেট: August 7, 2023 |
inbound8886972730022675030
print news

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক ভূমিহীন-গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে মত বিনিময় করেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্রবণী রায়।

সোমবার (৭ আগস্ট) বিকেল ৪টায় তাঁর কার্যালয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মত বিনিময় সভার আয়োজন করা হয়।

মত বিনিময় সভায় ইউএনও শ্রাবণী রায় জানান, আগামি ৯ আগস্ট সকাল ১০টায় সারা দেশের ন্যায় নাটোরের গুরুদাসপুরেও নির্মিত আশ্রয়ন প্রকল্পের ভূমিহীন-গৃহহীন পরিবারে কাছে জমিসহ গৃহ প্রদান কার্যক্রমে ভার্চুয়ালি সরাসরি যুক্ত হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি জানান, আগামী ৯ আগস্ট সারাদেশে গৃহহীন-ভুমিহীন ২২ হাজার ১০১ টি পরিবারের মাঝে জমির দলিলসহ আশ্রয়ন প্রকল্পের ঘরের চাবি হস্তান্তর করা হবে ।

এর মধ্যে নাটোরের সিংড়া উপজেলার ৩৫৯টি, নলডাঙায় ১০৮ টি ও সদর উপজেলায় ১০০টি পরিবার রয়েছে।

ইউএনও আরো জানান, কয়েক দফায় গুরুদাসপুরে ৫০৬টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে জমির দলিলসহ ঘর উপহার প্রদান করেছেন প্রধানমন্ত্রী।

গত ২২ মার্চ এ উপজেলাকে ভুমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণঅ করা হয়েছে। আর নাটোর জেলাকে ভুমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করতে প্রস্তাবনা পাঠানো হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর