গাজীপুরে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী পালন

মাছুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কোনাবাড়ীতে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে কোনাবাড়ীবাসীর উদ্যোগে বিসিক শিল্প নগরীতে এ আয়োজন করা হয়।
গাজীপুর মহানগর আ.লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ আক্কাস আলীর সভাপতিত্বে ছাত্রলীগ নেতা সোলায়মান হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।
এছাড়াও আরো বক্তব্য রাখেন সাবেক কোনাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরবেশ আলী, কোনাবাড়ী থানা আ.লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, কোনাবাড়ী থানা কৃষকলীগের সভাপতি দেলোয়ার হোসেন মুন্নাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান আলোচকের বক্তব্যে জাহাঙ্গীর আলম বলেন,সবাই মাথা উঁচু করে দাঁড়াবেন কোন ব্যক্তির কাছে জিম্মি থাকবেন না। এ শহর আমাদের সবাইকে নিয়ে মিলেমিশে কাজ করতে চাই।
তিনি বলেন,এই শহরে নিরাপদে থাকার জন্য আপনারা যেমন আমার মাকে ভোট দিয়েছেন মা সন্তান মিলে সারাদেশ এবং পৃথিবীর মানুষের সাথে বন্ধুত্ব সম্পর্ক রেখে এই শহরের জন্য কাজ করে যাবো।
এসময় তিনি প্রশাসনের উদ্দেশ্য বলেন, যারা লুটপাট করার জন্য এখানে এসেছেন দয়া করে তারা অন্য জায়গায় চলে যেতে পারেন। লুটপাটের স্থান গাজীপুর শহরে হবে না।




