সিংগাইরে মাইক্রোবাস মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

আপডেট: October 12, 2023 |
inbound955839523250746109
print news

সোহরাব হোসেন, সিংগাইর প্রতিনিধি :মানিকগঞ্জের সিংগাইরে মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে শহিদুল ইসলাম(২৬) নামের এক মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ৮ টার দিকে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের খোলাপাড়া বাসষ্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত-শহিদুল ইসলাম মানিকগঞ্জ সদর থানার বাড়াই ভিকরা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে , মানিকগঞ্জগামী একটি মাইক্রোবাস ওই সড়কের খোলাপাড়া পৌছলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেল চালক ছিটকে পার্শ্ববর্তী খাদে পড়ে মাথায় মারাত্মক আঘাত পায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ ঘটনায় সিংগাইর থানা পুলিশ মাইক্রোবাসটি আটক করেছেন বলে জানা গেছে।

Share Now

এই বিভাগের আরও খবর