জয়পুরহাটে শেখ রাসেল দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

আপডেট: October 18, 2023 |
inbound6868523359423647621
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ শেখ রাসেল দীপ্তিময়, নির্ভিক নির্মল দুর্জয় এ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ৯টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে স্থাপিত শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সরকারি বেসরকারী প্রতিষ্ঠান ও স্কুল কলেজের শিক্ষার্থীরা ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়।

র‍্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার পারভেজ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ফারজানা হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেন, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি এ্যাডঃ মোমিন আহমেদ চৌধুরী জিপি, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক ডাঃ কে এম জোবায়ের গালীব, বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন,জেলা আওয়ামীলীগের সহ সভাপতি গোলাম হক্কানী, প্রচার ও প্রকাশনা সম্পাদক এ ই এম মাসুদ রেজা, কালেক্টরেট বালিকা বিদ্যা নিকেতনের শিক্ষার্থী সুষ্মিতা আকতার প্রমূখ। স্কুলের শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন সরকারি বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা ।

Share Now

এই বিভাগের আরও খবর