জয়পুরহাটে জয় SET সেন্টারের ভিত্তি প্রস্থর স্থাপন

আপডেট: October 19, 2023 |
inbound7248410720215801958
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে জয় স্মার্ট সার্ভিস এন্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার (জয় SET সেন্টার) এর ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে।

সারাদেশে ৫৫৫ টি জয় SET সেন্টার উদ্বোধনের অংশ হিসেবে জয়পুরহাটে ও উদ্বোধন করা হয়।

ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি) প্রকল্পের আওতায়, তথ্য ও যোগাযোগ অধিদপ্তরের বাস্তবায়নে ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জয়পুরহাট এর নির্মাণ সহযোগিতায় জয়পুরহাট সদর উপজেলায় এই প্রকল্পের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়।

বুধবার ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ভিত্তি প্রস্থর স্থাপন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেন, সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী সামিন শারার ফুয়াদ, সহকারী প্রকৌশলী সুকৃতি ঘোষ, দৌলতুজ্জামান কাফি, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর, মোহাম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, ধলাহার ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক প্রমুখ।

পরে উপস্থিত সকলকে নিয়ে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ মসজিদের পেশ ইমাম আনাছ পারভেজ।

Share Now

এই বিভাগের আরও খবর