গাজীপুর জেল হত্যা দিবস পালিত

আপডেট: November 3, 2023 |
inbound2183813844145651198
print news

মাছুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে বঙ্গতাজ তাজ উদ্দিন চত্ত্বরে নির্মিত তার মোড়ালে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে।

শুক্রবার সকালে কাপাসিয়ার তাজ উদ্দিন চত্ত্বরে বঙ্গতাজের মোড়ালে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আমানত হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার এ কে এম গোলাম মোর্শেদ খান, কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর মিয়া সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

পরে ৩রা নভেম্বর কারাগারে নির্মম হত্যাকান্ডে শহীদদের আত্মর মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

এছাড়াও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভা ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়ার আয়োজন করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর