নৌকাকে বিজয়ী করলে শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেন: মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী

আপডেট: November 12, 2023 |
inbound7868558938055924959
print news

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি: নৌকাকে বিজয়ী করলে শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেন। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে ভোট দিয়ে আমাদের জয় যুক্ত করতে হবে।

শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী নির্বাচিত হলে বাংলাদেশ ভাল থাকবে। ভাল থাকবে দেশের জনগণ।

রবিবার দুপুরে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সুশীল সমাজ ও স্থানীয় জনসাধারনের সাথে মতবিনিমিয় সভায় প্রধান অতিথি মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম তার বক্তব্যে এ কথা বলেন।

তিনি আরো বলেন, আমি গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসন থেকে এমপি নির্বাচিত হওয়ার পর মাত্র ৫ বছরে পিরোজপুরে ব্যাপক উন্নয়ন করেছি।

যা বিগত বিশ বছরেও এত উন্নয়ন পিরোজপুরে হয়নি। আমি এমপি নির্বাচিত হওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রী আমাকে গণপূর্ত মন্ত্রনালয়ের মত একটি গুরুত্বপূর্ণ মন্ত্রনালয়ের দায়িত্ব দিয়েছিলেন।

আমি দূর্নীতি করিনা, আমি ঠিকাদারি কাজে কমিশন বানিজ্য করিনা। আমার উপর প্রধানমন্ত্রীর আস্থা রয়েছে।

আমার বিশ্বাস আগামী নির্বাচনে এ আসনে আ.লীগ থেকে নৌকা প্রতিকের মনোনিত প্রার্থী আমিই হবো ইনশাল্লাহ।

আর আমি এ আসন থেকে পুনরায় আপনাদের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে ইন্দুরকানী উপজেলায় যত অসামাপ্ত উন্নয়ন মূলক কাজ রয়েছে তা আমি সব বাস্তবায়ন করে দিব।

এ উপজেলাকে কেউ আর অবহেলিত উপজেলা বলতে পারবেনা। পিরোজপুরের মধ্যে উন্নয়নে মডেল উপজেলা হবে এটি।

আর ইন্দুরকানী উপজেলাবাসীকে আমি বলতে চাই আমি সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে আছি। আপনারা কারো কোন হুমকি ধামকিকে ভয় পাবেননা। আমি আপনাদের সাথে আছি এবং ভবিষ্যতেও থাকব।

সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল লতিফ হাওলাদারের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ই¯্রাফিল খান নেওয়াজের সঞ্চালনায় এসময় মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইন্দুরকানী উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান রুহুল আমিন বাগা, পিরোজপুর সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এস এম বায়জিদ, উপজেলা আ.লীগের সাবেক সাধারন সম্পাদক মৃধা মো: মনিরুজ্জামান, চন্ডিপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জু, ইন্দুরকানী সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন, বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ সেপাই,সাবেক জেলা ছাত্রলীগ নেতা জুয়েল হাচান শ্রাবন, উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ রানা, উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান ছগির,উপজেলা সেচ্ছাসেবক লীগ নেতা তরিকুল ইসলাম, শিক্ষক হারেজ উদ্দিন প্রমুখ।

এসময় পিরোজপুর জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু, যুগ্ন-সাধারন সম্পাদক জিয়াউল হক জিয়া, ছাত্রলীগের সাধারন সম্পাদক ইফতেখার মাহামুদ সজল,উপজেলা আ.লীগের সাবেক সাধারন সম্পাদক মেবারক আলী হাওলাদার, পত্তাশী ইউপি চেয়ারম্যান ও উপজেলা জেপির আহবায়ক শাহীন হাওলাদার সহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী প্রাণি সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিপির) আওতায় ইন্দুরকানী কাচাঁবাজারের উন্নয়ন মুলক কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

এসময় বাজারের ব্যবসায়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং শেখ হাসিনা সরকারের উন্নয়ন বার্তা প্রচার করেন।

এরপর বিকালে তিনি পত্তাশী ইউনিয়নের বিভিন্ন হাট বাজারে ব্যবসায়ী ও সাধারন জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

Share Now