প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে মুক্তিযোদ্ধার সন্তানরা

আপডেট: November 13, 2023 |
IMG 20231112 112210
print news

গত ২৮ অক্টোবর বিএনপি জামায়াতের নৈরাজ্য তান্ডবে পুলিশ হত্যা, সাংবাদিকদের মারধরসহ রাষ্ট্রীয় সম্পদ নষ্টের প্রতিবাদ জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি দিয়েছে দেশের মুক্তিযোদ্ধা সন্তানদের সংগঠন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ।

রবিবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করে তারা।

এতে বক্তারা জানায়, ঢাকা জেলা কমিটির উদ্যোগে বীর মুক্তিযোদ্ধার সন্তান পুলিশ কনস্টবল আমিরুল পারভেজকে নির্দয় হত্যা, প্রধান বিচারপ্রতি বাসভবনে ভাংচুর, সাংবাদিকদের মারধর, পুলিশ, আনসার সদস্য আহত কারীদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে।

তাদের এ অনুষ্ঠানে নেতৃত্ব দেন সংগঠনের প্রতিষ্ঠাতা মহাসচিব মো: শফিকুল ইসলাম বাবু।

Share Now