বরগুনার বেতাগীতে জামে মসজিদে গাছ পড়ে মুসুল্লি আহত

আপডেট: November 17, 2023 |
inbound6229429604751721068
print news

বরগুনা প্রতিনিধিঃ বরগুনার বেতাগী উপজেলার শরিষামুড়ি ইউনিয়নে জুমার নামাজ আদায়রত সময়ে মসজিদের চালে গাছ ভেঙে পরেছে। এতে বেশ কয়েক জন মুসুল্লি আহত হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে শরিষামুড়ি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কালিকাবাড়ির ফকির হাট জামে মসজিদে জুমার নামাজ চলাকালীন সময় ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে দমকা বাতাসে পাশে থাকা একটি চাম্বল গাছ ভেঙে পড়ে।

এসময় গাছের একটি ডাল মসজিদের চালা ভেঙে মুসুল্লিদের ওপর পড়লে উপস্থিত ৩জন মারাত্মক আহত হয় এবং আরো কয়েকজন মুসুল্লি সামান্য হতাহত হয়।

এব্যাপারে শরিষামুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমাম হোসেন শিপন জমাদ্দার বলেন কালিকাবাড়ি এলাকার ফকিরহাট জামে মসজিদে জুমার নামাজ চলাকালীন সময় গাছের ডাল পড়ে বেশ কিছু মুসুল্লি আহত হয়েছে। দুর্ঘটনার সংবাদ পেয়ে আহতদের খোঁজ খবর নিয়েছি।

এব্যাপারে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ বলেন মসজিদে গাছের ডাল পড়ে আহতের বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজ খবর নিয়েছি।

মসজিদটি অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। দ্রুত মসজিদটি সংস্কারের জন্য সহায়তা প্রদান করা হবে।

Share Now