কেন্দুয়ায় চলতি মৌসুমে অধিক জমিতে সরিষা আবাদ

আপডেট: December 6, 2023 |
inbound6003342494204393072
print news

মো: হুমায়ুন কবির, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি: কৃষি ভান্ডার খ্যাত জেলা নেত্রকোনা তাঁরই একটি উপজেলা কেন্দুয়া এই উপজেলায় একটি পৌরসভা ও ১৩ ইউনিয়ন রয়েছে।

চলতি মৌসুমে কেন্দুয়া উপজেলা অন্য যেকোন মৌসুমের চেয়ে অধিক জমিতে সরিষা আবাদ করেছেন এই উপজেলার কৃষক।

তাইতো উপজেলার দিগন্তজোড়া মাঠ সরিষার হলুদ ফুলে ভরে গেছে। কৃষকের রঙিন স্বপ্ন দুলছে শিশির ভেজা হলুদ ফুলের পাপড়িতে।

খাদ্য ভাণ্ডার হিসেবে পরিচিত এই উপজেলার উৎপাদিত সবজি, ধান, সরিষা, মাছ ইত্যাদি দেশজুড়ে রপ্তানি করা হয়।

স্থানীয় কৃষক লাগাতার ধানসহ প্রচলিত কৃষিপণ্যের দাম না পাওয়ায় কৃষকরা ঝুঁকছেন লাভজনক ফসল সরিষা চাষের দিকে।

গেল মৌসুমে স্থানীয় বাজারগুলোতে সরিষার দাম ভালো পাওয়ায় কৃষকরা চলতি মৌসুমে সরিষা চাষে বেশি আগ্রহী হয়েছেন।

কেন্দুয়া উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর রেকর্ড পরিমাণ জমিতে সরিষা চাষ করেছেন এ উপজেলার কৃষকরা। এত পরিমাণে সরিষার চাষ এর আগে কখনো হয়নি।

উপজেলার রাজিবপুর গ্রামের কৃষক ফয়েজ উদ্দিন, শওকত মিয়া, পলাশ মিয়া, আজিজুল মিয়া সহ স্থানীয় কৃষক জানান, তারা অন্য যেকোন বছরের চেয়ে চলতি বছরে অধিক জমিতে তারা সরিষা আবাদ করেছে।

এ বিষয়ে কেন্দুয়া উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা জানান, গত বছর ৭০০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছিল।

চলতি বছর ১০৫০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। যা আগের বছরের চেয়ে বেশি। সরিষা চাষ একটি লাভজনক আবাদ।

এ আবাদে কৃষকের একেবারে কম খরচ হয়ে থাকে। অন্য বছরের তুলনায় এ বছর ব্যাপক পরিমাণে এ উপজেলায় সরিষা চাষ করেছেন কৃষকরা।

তাছাড়া প্রায় তিন হাজার কৃষক কে সরিষার চাষের প্রণোদনার আওতায় আনা হয়েছে।

এরমধ্য প্রায় ২৪শ কৃষককে প্রদর্শনী দেয়া হয়েছে অন্যান্য কৃষকের মাঝে বীজ বিতরণ করা হয়েছে।

আশা করা যাচ্ছে সরিষা চাষ করে এবার কৃষক ভালো লাভবান হবেন।

Share Now