বিজয় মিছিলে ভোটবিরোধী কর্মকাণ্ড চালালে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট: December 16, 2023 |
inbound7798178205239221439
print news

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নির্বাচনবিরোধী কোনো কর্মকাণ্ড করা যাবে না-এমন নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু বিজয় আনন্দ প্রকাশ করতে মানা করছি না।

তবে সংযতভাবে চলতে হবে; শান্তিপূর্ণ কর্মসূচি করতে হবে। ভোটবিরোধী কর্মকাণ্ড চালালে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে।

শনিবার (১৬ ডিসেম্বর) সকালে রাজারবাগ পুলিশ লাইনসে মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের স্মৃতিসৌধে শ্রদ্ধা শেষে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৮ ডিসেম্বরের পর নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা না মেনে আইন লঙ্ঘন ও সহিংসতা করে তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে।

নির্বাচন সুষ্ঠুভাবে পালন করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে আমাদের নিরাপত্তা বাহিনী কাজ করছে।

এর আগে সকাল সাড়ে ৭টার পর রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী।

এরপর আবারও দলের সিনিয়র নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আবারও ফুল দিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা।

এরও আগে সকাল ৬টা ৩৪ মিনিটে মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Share Now

এই বিভাগের আরও খবর