রাণীশংকৈলে জিঙ্ক ও আয়রন সমৃদ্ধ ধান চাষে কৃষক কৃষাণিদের প্রশিক্ষণ ও বীজ বিতরণ

আপডেট: December 18, 2023 |
inbound7459849874194598557
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: জিঙ্ক ও আয়রন সমৃদ্ধ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় আরডিআরএস বাংলাদেশ কর্তৃক আয়োজিত কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ শীর্ষক এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৭ ডিসেম্বর (রবিবার) উপজেলার ৭ নং রাতোর ইউনিয়ন ফেডারশনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় রাতোর ইউনিয়ন আরডিআরএস ফেডারেশনের সভাপতি মত্তেন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান আয়োজন ও বাস্তবায়নকারী সংস্থা আরডিআরএস বাংলাদেশ, ঠাকুরগাঁও জেলার টেকনিক্যাল অফিসার (কৃষি) রবিউল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি ঠাকুরগাঁও এর উপ-পরিচালক (কৃষিবিদ) সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীশংকৈল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তা (কৃষিবিদ) শহীদুল ইসলাম, বীজ দাতাকারী প্রতিষ্ঠান হারভেস্ট প্লাস এর রি-অ্যাক্টস ইন প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার মজিবর রহমান, উক্ত প্রকল্পের তত্ত্বাবধানকারী আরডিআরএস ঠাকুরগাঁও জেলার কমিউনিটি ডেভলপমেন্ট সুপারভাইজার শশীউল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাসুদ রানা।

উক্ত প্রশিক্ষণ ও বীজ বিতরণ অনুষ্ঠানে ব্রিধান-৭৪, ব্রিধান-৮৪ ও বঙ্গবন্ধু-১০০ জাতের বীজ বিতরণ করা হয়। প্রতি কৃষাণীকে একজাতীয় ৪(চার) কেজি করে বীজ প্রদান করা হয়।

অনুষ্ঠানে অতিথিগণ জিঙ্ক ও আয়রণ সমৃদ্ধ খাদ্য মানব দেহের জন্য কেন দরকার তার গুরুত্বের কথা উল্লেখ করে এ জাতীয় ধান চাষের কৌশল, বীজ সংরক্ষণ ও পরবর্তীতে আরো বেশি বেশি এই জাতীয় ধান উৎপাদনের লক্ষ্যে আগ্রহী কৃষানীদের মাঝে আলোচনা করেন।

যথাক্রমে উপজেলার আটটি ইউনিয়নের ৯০০ জন কৃষাণীর মাঝে বিভিন্ন জাতের হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হবে।

Share Now

এই বিভাগের আরও খবর