অসহযোগ আন্দোলনের পক্ষে বিএনপির লিফলেট বিতরণ

আপডেট: December 21, 2023 |
inbound4257804767488787756
print news

অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরি করতে রাজধানীতে লিফলেট বিতরণ করেছে বিএনপি।

লিফলেট বিতরণকালে আসন্ন নির্বাচনকে ডামি নির্বাচন উল্লেখ করে ভোটবর্জনের আহ্বান জানান রুহুল কবির রিজভী। একই সঙ্গে অসহযোগ আন্দোলন সফল করতে জনগণের প্রতি উদাত্ত আহ্বানও জানান তিনি।

বৃহস্পতিবার সকালে রাজধানীর এলিফ্যান্ট রোড ও বেইলি রোড এলাকায় লিফলেট বিতরণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সিলেটে যে বক্তব্য দিয়েছেন, তার তীব্র সমালোচনা করে রিজভী বলেন, প্রধানমন্ত্রী যে ভাষায় কথা বলেছেন তা হলো সন্ত্রাসীদের ভাষা।

আপনার এত সাহস থাকলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেন না কেন? কারণ জনগণ ভোট দেওয়ার সুযোগ পেলে আপনাদের প্রার্থীদের জামানত থাকবে না।

তিনি বলেন, রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে ডামি নির্বাচন, নিজেরা নিজেরা নির্বাচন আয়োজন নিয়ে বাহাদুরি করার কিছু নেই। জনগণ এ ধরনের একতরফা নির্বাচনকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, অবৈধ সরকার একটি একতরফা নির্বাচন করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে।

কিন্তু এই নির্বাচন দেশে-বিদেশে কারও কাছে গ্রহণযোগ্য হবে না। এটা কোনো নির্বাচন নয়। এটা একটা প্রতারণা ও জনগণের সঙ্গে তামাশা করা।

এই নির্বাচনে যারা অংশগ্রহণ করছে, তারা চিরকালের জন্য মীরজাফর এবং দালালে পরিণত হবে।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সরকার পতনের একদফা দাবিতে ভোটবর্জনের আহ্বানের পাশাপাশি অসহযোগ আন্দোলনের যে ডাক দিয়েছেন।

দেশবাসীকে সব ধরনের ভ্যাট-ট্যাক্স, ইউটিলিটি বিল প্রদান স্থগিত ও মামলার হাজিরা না দিয়ে সরকারকে অসহযোগিতার যে আহ্বান জানিয়েছেন তা সফল করার জন্য দেশবাসীকে আহ্বান জানাচ্ছি।

Share Now