ময়মনসিংহে জমি নিয়ে বিরোধে নিহত ০১, আটক ০২

আপডেট: December 24, 2023 |
inbound3245155840659367960
print news

কামরুল হাসান, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের কোতোয়ালি থানাধীন কোনাপাড়া তাঁতীপাড়া মোড় এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চাঞ্চল্যকর ভিকটিম রফিকুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামী মো. ফারুক হোসেন (৪২) সহ ০২ জন আসামিকে মামলা রুজু হওয়ার ৭২ ঘন্টার মধ্যে ময়মনসিংহের কোতোয়ালি এবং ঢাকার কামরাঙ্গীরচর এলাকা হতে গ্রেফতার করেছে, র‌্যাব-১৪, ময়মনসিংহ।

ময়মনসিংহের কোতোয়ালি থানাধীন চর ভবানীপুর কোনাপাড়া গ্রামের আসামিদের সহিত ভিকটিম রফিকুল ইসলামের দীর্ঘদিন যাবৎ পারিবারিক কলহ সহ জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল।

উক্ত বিরোধের জের ধরে ভিকটিম ভিকটিম রফিকুল ইসলাম(৫২)কে খুন জখমের হুমকি দিয়ে আসতেছিল।

এরই প্রেক্ষিতে গত ১৯ ডিসেম্বর দিবাগত রাত ৭টা ৫৫ মিনিটের সময় কোতোয়ালি থানাধীন সিরতা ইউনিয়নস্থ কোনাপাড়া তাঁতীপাড়া মোড় এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে পূর্বপরিকল্পিত ভাবে আসামিরা ভিকটিমের সাথে তর্কাতর্কি ও গালমন্দ শুরু করে।

তর্কাতর্কির একপর্যায়ে কিলঘুষি মারলে ভিকটিম রফিকুল ইসলাম মাটিতে লুটিয়ে পড়েন ।

পরে, ভিকটিমের পরিবারের লোকজনসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৯ টার দিকে কর্তৃব্যরত চিকিৎসক ভিকটিম রফিকুল ইসলামকে মৃত ঘোষণা করে।

ভিকটিম রফিকুল ইসলাম (৫২) কে নির্মমভাবে হত্যার ঘটনায় ময়মনসিংহের কোতোয়ালি থানা এলাকাসহ সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ ঘটনায় নিহতের মেয়ে রিক্তা আক্তার (২৯) বাদী হয়ে ময়মনসিংহের কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

যাহার মামলা নং-৩২, ধারাঃ ১৪৩/৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০। উক্ত ঘটনার পর থেকে আসামীগণ সু-কৌশলে তাহাদের নিজ বাড়ি ত্যাগ করে গা ঢাকা দিয়ে ছদ্মবেশে পলাতক ছিল।

এরই প্রেক্ষিতে, বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে র‌্যাব-১৪, সদর ব্যাটালিয়ন এর একটি আভিযানিক দল ইং ২৪ ডিসেম্বর অভিযান পরিচালনা করে ময়মনসিংহের কোতোয়ালি থানাধীন আকুয়া চুকাইতলা এলাকা হতে রাত অনুমান ৪ টার সময় উক্ত মামলার প্রধান আসামী মো. ফারুক হোসেন (৪২), পিতা- মৃত নূর হোসেন, সাং-চর ভবানীপুর কোনাপাড়া, থানা-কোতোয়ালী, জেলা ময়মনসিংহ এবং ঢাকার কামরাঙ্গীরচর এলাকা হতে র‌্যাব-১০ এর সহায়তায় অপর আসামি আরিফুল ইসলাম সাজু (২৫), পিতা -ওয়াজ উদ্দিন, সাং-চর ভবানীপুর কোনাপাড়া, থানা-কোতোয়ালী, জেলা ময়মনসিংহ আসামিদ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়।

ধৃত আসামিদেরকে ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৪, ময়মনসিংহের উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন জানান এ ধরনের অপরাধের বিরুদ্ধে ভবিষ্যতেও র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Share Now