বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

আপডেট: December 26, 2023 |
inbound8701877851831217811
print news

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে দড়াটানা ব্রীজের পূর্বপাশে একটি ইজিবাইককে সাইড দিতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাবুল মৃধা (৭০) নাম এক বৃদ্ধ নিহত হয়েছেন।

সোমবার (২৫ ডিসেম্বর) সকালে বাগেরহাট-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের দড়াটানা ব্রীজের পূর্বপাশে এ দুঘর্টনা ঘটে।

নিহত বাবুল চন্দ্র মৃধা জেলার শরণখোলা উপজেলার সাউথখালী লাকুরতলা গ্রামের হেমন্ত চন্দ্র মৃধার ছেলে।

এ সময় মোটরসাইকেল চালক রাজিব (৩০) ও অজ্ঞাত আরো একজন যাত্রী আহত হন।

আহত মোটরসাইকেল চালক রাজিবকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

বাগেরহাট পুলিশের মিডিয়া সেলের পরিদর্শক সৈয়দ বাবুল আক্তার এ বিষয় টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

তিনি জানান সকালে দড়াটানা ব্রীজের পূর্বপাশে একটি ইজিবাইককে সাইড দিতে গিয়ে ভাড়ায় চালিত মোটরসাইকেলটি ছিটকে পড়ে।

এতে বাবুল মৃধা নামের এক বৃদ্ধ ঘটনাস্থলে নিহত হন। আর আহত অবস্থায় চালক রাজিব ও অজ্ঞাত আরো একজন যাত্রীকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হাইওয়ে পুলিশ এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

Share Now