আজকে ছুটির দিন, উৎসবের দিন, ভোটের দিন : আব্দুল মোমেন

আপডেট: January 7, 2024 |
boishakhinews 53
print news

 

পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন ভোটারদের ভোট কেন্দ্রে আসার আহ্বান জানিয়ে বলেছেন, ‘কোথাও জোরজবস্তি নাই, সংঘাত নাই। সুষ্ঠু পরিবেশে নির্বাচন হচ্ছে। দেশবাসীকে বলব নির্ভয়ে, নির্বিঘ্নে আপনার যাকে ইচ্ছে তাকে ভোট দেন।’

বিএনপির চলমান হরতাল ভোটে প্রভাব ফেলবে কিনা প্রশ্নে তিনি বলেন, ‘কি? হরতাল কি? আজকে ছুটির দিন, উৎসবের দিন, ভোটের দিন।

এদিন আবার কিসের হরতাল?’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ রবিবার (৭ জানুয়ারি) ভোটের দিন সকাল সোয়া ১০টায় নগরের দূর্গাকুমার পাঠশালা ভোট কেন্দ্রে ভোট দেন পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন। ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় তাঁর সঙ্গে ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন প্রমুখ।

ভোট দিয়ে উৎফুল্ল ড. আব্দুল মোমেন বলেন, ‘আমি এইমাত্র ভোট দিলাম এবং খুব সুচারুভাবে ভোট দিলাম।

খুব সহজে ভোট দিলাম।’ সুষ্ঠু পরিবেশে ভোট হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, ‘আমি যতদূর জানি সকাল থেকে কোথাও আপনার জোরজবস্তি নাই, কোনো সংঘাত নাই। সুষ্ঠু পরিবেশে নির্বাচন হচ্ছে।’
দেশবাসীকে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমি আমার দেশবাসীকে বলব, বিশেষ করে সিলেটবাসীকে-আপনারা ভোট কেন্দ্রে এসে নির্ভয়ে, নির্বিঘ্নে আপনার যাকে ইচ্ছে তাকে ভোট দেন।

আর আমাদের এই গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখেন।’
আওয়ামী লীগকে আবারো বিজয়ী করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমার দলকে ভোট দিলে আপনারা জানেন-আমাদের দল শান্তি, স্থায়ীত্ব এবং উন্নয়নের দল। আমাদের দলে ভোট দিলে জনগনের মঙ্গল হয়, দেশের মঙ্গল হয়, দেশের ইজ্জত, দেশের গৌরব চারদিকে ছড়িয়ে পড়ে। সেজন্য আমার আবেদন হবে আপনারা আবার নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকাকে জয়যুক্ত করেন। যাতে আমরা যে উন্নয়নের যাত্রা শুরু করেছি সেইটা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা, সেটা যাতে আমরা যথাসময়ে অর্জন করতে পারি।

’
দেশবাসীর কাছে দোয়া চেয়ে তিনি বলেন, ‘আমাদের জন্য দোয়া করেন, আমরা যেন সততা ও নিষ্ঠার সঙ্গে এবং আন্তরিকতার সঙ্গে মানুষের সেবা করতে পারি। মানুষের মঙ্গল করতে পারি।’

ভোট কেন্দ্রগুলোতে অন্য প্রার্থীদের এজেন্টদের দেখা যাচ্ছে না। এ প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘সেটা উনাদের জিজ্ঞাস করেন। তবে আমার সঙ্গে যারা অন্য প্রতিদ্বন্দ্বী তাদের দুজনের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদের মতো করে এবং আমরা সবাই নির্বিঘ্নে, নিশ্চিন্তে যাতে ভোট দেয় সেটাই উৎসাহিত করেছি।’

ভোটার উপস্থিতি নিয়ে কোনো শঙ্কা আছে কিনা প্রশ্নে তিনি বলেন, ‘আমি খুবই আশাবাদি। প্রথমত আমার যে ইয়াং জেনারেশন তারা নতুন, তাদের প্রথম ভোট দিচ্ছে। তাদের সংখ্যা এক ত্রিতিয়াংশ। যথেষ্ট ভোটার নিশ্চয়ই আসবে আর সিলেটের লোকেরা মোটামুটি ভোট দেন। আমার বিস ভোট হবে। গত মেয়র নির্বাচনে ৪৬ শতাংশ ভোট এসেছিল। আর আমি দেখলাম আমেরিকার নির্বাচনে একবার আসছে ৩৮ শতাংশ একবার ৪৪ শতাংশ। সুতরাং নট ব্যাড।’

তিন দিনের ছুটি হওয়ার কোনো প্রভাব ভোটার উপস্থিতিতে পড়বে কিনা প্রশ্নে তিনি বলে, ‘আমার একটা ধারণা, আমাদের যারা উঠতি ইয়াং লোকজন, যাদের পয়সা-টয়সা আছে। তাদের অনেকে মনে করবেন লম্বা ছুটি পেয়েছেন তিন দিনের। তারা তাদের পরিবারকে নিয়ে কোথাও যাবেন বেড়াতে। তাতে কিছু ভোটার মিস হওয়ার সম্ভাবনা আছে। তবে যেভাবে উৎসাহ, উদ্দীপনার মধ্যে হচ্ছে তাতে আমরা ভীত নই।’

বিএনপির ডাকা চলমান হরতালের প্রভাব ভোটার উপস্থিতিতে প্রভাব ফেলবে কিনা প্রশ্নে তিনি খানিকটা ক্ষুব্ধ হয়ে বলেন, ‘কি? হরতাল কি? আজকে ছুটির দিন, উৎসবের দিন, ভোটের দিন। এদিন আবার কিসের হরতাল? জীবনে শুনেছেন এসব ঢং-ঢাং? এগুলো মিডিয়াতে বলার জন্য বলা।’

 

Share Now