নাতির কোলে ভর দিয়ে ভোট দিলেন ৮৫ বছরের ছবুরা খাতুন

আপডেট: January 7, 2024 |
boishakhinews 61
print news

ছবুরা খাতুনের বয়স ৮৫ বছর। বয়সের ভারে নুয়ে পড়েছেন তিনি। তবে নাতি মো. আসিফকে বার বার বলছিলেন তিনি ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবেন। ভালো করে চলাফেরা করতে পারেন তিনি।

তাই নাতির কোলে ভর করে এসেছেন ভোটকেন্দ্রে। ভোট দিতে পেরে তিনি আনন্দিত।
ছবুরা খাতুন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্ব খিতাবচর হাসনা পাড়া গ্রামের মৃত অলী আহমদের মেয়ে। তিনি খিতাবচর রসিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে যান।

তাঁর সম্মানে ভোটকেন্দ্রে লাইনে দাঁড়ানো সবাই আগে তাঁকে ভোট দেওয়ার সুযোগ করে দেন।
ছবুরা খাতুন বলেন, ‘আমি ভোট দিতে পেরে আনন্দিত। ভোটকেন্দ্র দেখার খুব ইচ্ছে ছিল আমার। সে ইচ্ছে পূরণ হয়েছে।

’
ছবুরা খাতুনের নাতি মো. আসিফ বলেন, ‘সকাল থেকে দাদি ভোট দেওয়ার জন্য অস্থির হয়ে আছে। অথচ তিনি ভালো করে হাঁটতেও পারেন না। তিনি কেন্দ্র দেখার ইচ্ছে পোষণও করেন। তাই দাদির ইচ্ছে পূরণ করতে ভোটকেন্দ্রে নিয়ে এসেছি।’

খিতাপচর রশিক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রাজেন্দ্র লাল দে বলেন, ‘এ কেন্দ্রে মোট ভোটার ১৪২৫।

এরমধ্যে পুরুষ ৭৪৫ এবং নারী ৬৮০। তবে সাড়ে ৩ ঘণ্টায় ভোট পড়েছে ৩৩৫টি।’

Share Now