আমরা দুজনই আমাদের পছন্দের প্রার্থীদের ভোট দিয়েছি :তৃতীয় লিঙ্গের ভোটার

আপডেট: January 7, 2024 |
boishakhinews 62
print news

 

মানিকগঞ্জ-১ ঘিওর উপজেলার বানিয়াজুরী সরকারি প্রাথমিক স্কুল ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন ঝিলিক আক্তার ও সাবিত্রী হালদার নামের দুই হিজড়া (তৃতীয় লিঙ্গ) ভোটার। রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ভোটাধিকার প্রয়োগ করেন তারা।

 

ভোটদান করে উচ্ছ্বাস প্রকাশ করে তারা দুজনেই বলেন, ‘জীবনে প্রথমবার ভোট দিয়ে খুব ভালো লাগছে। আমরা দুজনই আমাদের পছন্দের পার্থীদের ভোট দিয়েছি। আমরা আশা করি জনপ্রতিনিধি যেই হোক তারা আমাদের পাশে দাঁড়াবে।’

মানিকগঞ্জ-১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩৬ হাজার ৯৯৭ জন। পুরুষ ভোটার ২ লাখ ১৯ হাজার ৪৯১, নারী ভোটার ২ লাখ ১৭ হাজার ৫০৪ ও হিজড়া (তৃতীয় লিঙ্গ) ভোটার মাত্র ২ জন। মোট ভোট কেন্দ্র ১৮০টি।

Share Now