শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে : ফিলিস্তিনি নির্বাচন পর্যবেক্ষক

ফিলিস্তিনি নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান হিশাম কুহাইল বলেছেন, আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে।
রোববার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেনৈ তিনি।
হিশাম কুহাইল বলেন, নির্বাচন পরিচালনাকারীরাও ভালোভাবে প্রশিক্ষিত ছিল।
তিনি আরো বলেন, রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে আমরা মূল্যায়ন করতে আসিনি। আমরা কোনো ধরনের সহিংসতা লক্ষ্য করিনি।








