শেখ হাসিনাকে অভিনন্দন জানালো ভুটান

আপডেট: January 9, 2024 |
inbound6935554967667710447
print news

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের জন্য আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা‌কে অভিনন্দন জানিয়েছে ভুটান।

সোমবার থিম্পুর বাংলাদেশ দূতাবাস থেকে পাঠা‌নো এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জানা‌নো হ‌য়ে‌ছে।

দূতাবাস জানায়, ভুটানের চতুর্থ রাজা জিগমে সিগমে ওয়াংচুক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি অভিনন্দনপত্র প্রেরণ করেছেন।

পত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য উষ্ণ অভিবাদন জ্ঞাপন করেন।

জিগমে সিগমে ওয়াংচুক বলেন, “প্রধানমন্ত্রীর গতিশীল ও বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশে শান্তি, স্থিতিশীলতা ও অভূতপূর্ব অর্থনৈতিক উন্নতি সাধিত হয়েছে। ঘনিষ্ঠ বন্ধু হিসেবে ভুটান এ অনন্য অর্জনে বাংলাদেশের জনগণের আনন্দে একাত্মতা প্রকাশ করছে।”

ভুটান ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান চমৎকার নৈকট্যপূর্ণ ও বিশেষ সম্পর্ক আরও দৃঢ় হবে বলে অভিনন্দন পত্রে উল্লেখ ক‌রেন ভুটানের রাজা।

Share Now