বিশ্বকাপের আগে বাংলাদেশে সিরিজ খেলব অষ্ট্রেলিয়ার মেয়েরা

আপডেট: January 13, 2024 |
boishakhinews 131
print news

জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। তারপর সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশে হবে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ।

নারীদের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের আগে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে সফরে আসবে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল।

আসন্ন এই সফরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের আগে বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই আগে এসে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া।

সবশেষ ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশে এসেছিল অস্ট্রেলিয়া নারী দল। ১০ বছর পর ফের আসবে তারা।

এ বিষয়ে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের প্রধান নির্বাচক শন ফ্লেগলার বলেন, ‘বিশ্বকাপে বাংলাদেশের কয়েকটি ভেন্যুতে আমাদের খেলা রয়েছে। সেসব মাঠ সম্পর্কে ধারণ নিতেই আমরা সেখানে খেলতে যাচ্ছি।

Share Now

এই বিভাগের আরও খবর