ভেড়ামারা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কামারুল আরেফিনকে ফুল দিয়ে শুভেচ্ছা
আপডেট: January 14, 2024
|

আসাদুর রহমান : কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামারুল আরেফিন কে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ভেড়ামারা উপজেলা প্রশাসন।
শনিবার সন্ধ্যায় ভেড়ামারা উপজেলা পরিষদ পরিদর্শনকালে উপজেলা প্রশাসন কর্তৃক এমপি মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আকাশ কুমার কুন্ডু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মহসীন আল মুরাদ, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোঃ জহুরুল ইসলামসহ উপজেলা আওয়ামীলীগের অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দগণ।
এরআগে ভেড়ামারায় পৌঁছে জনসাধারণের সাথে এবং ব্যবসায়ী প্রতিষ্ঠান ও পথচারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন নবনির্বাচিত সংসদ সদস্য কামারুল আরেফিন।



















