বগুড়ার মাদক বিরোধী অভিযানে ফেন্সিডিলসহ গ্রেফতার ০২

আপডেট: January 17, 2024 |
inbound5493025656899833119
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় মাদক বিরোধী অভিযানে ২০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটসলিয়ন।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) সোয়া ৫ টার দিকে আর্মড পুলিশ ব্যাটসলিয়ন,বগুড়া সদর থানাধীন ৮নং গোকুল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের সামনে রংপুর -ঢাকা মহাসড়কের পাকা রাস্তার উপর মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন সময়ে মোঃ হাবিবুর রহমান (৩৫) ও শ্রী গোবিন্দ চন্দ্র রায়(২২) নামে দুই মাদক ব্যবসায়ীকে ২০ (বিশ) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো- লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানাধীন ভেলাগুড়ি গ্রামের আলী হোসেনের ছেলে মোঃ হাবিবুর রহমান হাবিবুর রহমান এবং একই জেলার কালীগঞ্জ থানাধীন উত্তর দলগ্রাম এলাকার ২। শ্রী ঝুন্ট রায় চন্দ্র এর ছেলে গোবিন্দ চন্দ্র রায়।

“৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বগুড়ার সুযোগ্য অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) মোঃ আব্দুর রাজ্জাক এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার তাপস সরকার এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আনোয়ারুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় এএসআই(নিঃ) মোঃ রেজাউল করিম, এএসআই (নিঃ) মোঃ রেজাউল ইসলাম, কং/মোঃ শামীম হোসেন, কং/মোঃ ফজলুল রহমান, কং/মোঃ মাসুম মিয়া, কং/মোঃ জাহিদ হাসান এর সহায়তায় উক্ত অভিযানটি সফলভাবে পরিচালিত হয়।

“৪ এপিবিএন, বগুড়ার,পুলিচ পরিূর্শক মোঃ আনোয়ারুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামি হাবিবুর রহমান ও গোবিন্দ চন্দ্রের বিরুদ্ধে বগুড়া জেলার সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১৪(খ) অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর