মান্দায় ভেটেরিনারি ওষুধের দোকানে অভিযান, জরিমানা

আকতারুজ্জামান নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মান্দায় মোবাইল র্কোর্ট পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার পরানপুর ইউনিয়নের বালুবাজার ও কালিতলা বাজারের দুটি ভেটেরিনারি ঔষধের দোকানে মোবাইল কোর্ট পরিচলনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা আঞ্জুমান বানু।
অভিযানে সঠিক কাগজপত্র দেখাতে না পারায় ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখায় দুটি ভেটেরিনারি দোকানে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: নুরুজ্জামান সহ মান্দা থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানু বলেন, সঠিক কাগজপত্র দেখাতে না পারায় ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখায় দুটি দোকানে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এধরনের অভিযান অব্যহত থাকবে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।













