বরগুনার বালিয়াতলীতে চোলাই মদসহ আটক ১
আপডেট: January 17, 2024
|

বরগুনা প্রতিনিধিঃ বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়ন থেকে চোলাই মদ সহ একজন মাদক কারবারীকে আটক করেছে বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
মঙ্গলবার (১৬ জানুয়ারী) রাত সাড়ে ৮টার সময় বড় বালিয়াতলী গ্রামে এ অভিজান পরিচালনা করে চোলাই মদ সহ আটক কারবারি আঃ মালেকের ছেলে রাকিব।
এ ব্যাপারে বরগুনা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ বশির আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপ পুলিশ পরিদর্শক ইমাম হোসেন সহ সঙ্গীয় ফোর্স নিয়ে বড় বালিয়াতলী গ্রামে অভিযান পরিচালনা করেন।
বিক্রির উদ্দেশ্যে রাকিবের দখলে থাকা ৫ লিটার চোলাই মদ সহ হাতেনাতে আটক করা হয়।
তিনি আরো বলেন বরগুনায় মাদকের বিরুদ্ধে আমাদের জোড়ালো অভিযান অব্যাহত রয়েছে। মদ সহ আটককৃত রাকিবের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্হা গ্রহণ করা হবে।




















