বরগুনায় বিভাগীয় কমিশনারের বিভিন্ন দপ্তর পরিদর্শন

আপডেট: January 29, 2024 |
boishakhinews24.net 118
print news

বরগুনা প্রতিনিধিঃ বরগুনা সদর উপজেলার সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে বিভাগীয় কমিশনার ( অতিরিক্ত সচিব) মোঃ শওকত আলী র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জানুয়ারী) দুপুর ২ টায় সদর উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞার নেতৃত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ শওকত আলী, বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশাসক মোহাঃ রফিকুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম।

এ সময় তিনি বলেন এ টা আমার রুটিন ওয়ার্ক মাত্র। সকলকে ঐক্যবদ্ধ ভাবে দেশ এগিয়ে নিতে কাজ করতে হবে। তিনি জেলা সদরের বিভিন্ন সরকারি অফিস ও জিলা স্কুল পরিদর্শন করেন।

Share Now

এই বিভাগের আরও খবর