নিম্নমানের ইটের খোয়ায় চলছে রাস্তার নির্মাণ কাজ

আপডেট: January 29, 2024 |
boishakhinews24.net 119
print news

সোহরাব হোসেন, সিংগাইর প্রতিনিধি : সিংগাইরে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করে চলছে রাস্তার পুন:নির্মান কাজ। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে সরেজমিন রোববার ( ২৮ জানুয়ারি) জানা যায়, উপজেলার জামশা ইউনিয়নের আব্দুল ফকিরের বাড়ি থেকে বলধারা ইউনিয়নের বড় কালিয়াকৈর (বাঙ্গালা) বাজার পর্যন্ত ৪ কিলোমিটার রাস্তার কাজ চলছে পুরুদমে।

এতে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করে দ্রুতগতিতে কাজ শেষ করার চেষ্টা করা হচ্ছে । ঠিকাদার আবু সাঈদ এলাকার প্রভাবশালী হওয়ায় স্থানীয়রা বাধা দিলেও কোনো পাত্তাই দিচ্ছেন না তিনি। এ সময় রাস্তার কাজের তদারকিতে ও কাউকে দেখা যায়নি ।

জামশা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মো.শহিদ মিয়া, গোলাই গ্রামের মানিক,শরিফুল ইসলাম ও মোহাম্মদ আলী অভিযোগ করে বলেন,নিম্নমানের ইটের খোয়াা(রাবিস) বিছিয়ে রাস্তার কাজ করছেন ঠিকাদার।

দেখার যেন কেউ নেই । এতে অল্পদিনের মধ্যে রাস্তা নষ্ট হয়ে যাবে এবং আমাদের পুনরায় ভোগান্তির শিকার হতে হবে।বাধা দিয়ে ও কোন প্রতিকার মিলছে না। তাই সংবাদকর্মীদের মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

ঠিকাদার আবু সাঈদ বলেন,আমি তো এক নাম্বার ইট ক্রয় করেছি। যদি নিম্নমানের হয় সরিয়ে ফেলবো।
এ কাজের দেখাশুনার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সার্ভেয়ার মো.আব্দুল মালেক রাস্তার কাজে নিম্নমানের খোয়া ব্যবহারের সত্যতা স্বীকার করে বলেন,আমরা ঠিকাদারকে দ্রুত খোয়া সরিয়ে নেয়ার জন্য বলেছি।

সিংগাইর উপজেলা প্রকৌশলী মো.ইসমাইল হোসেন বলেন,নিম্নমানের খোয়া সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছি। না সরালে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Share Now

এই বিভাগের আরও খবর