সুপার সিক্সে যারা বাংলাদেশের প্রতিপক্ষ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের চলতি আসরে গ্রুপ ‘এ’ থেকে রানার্স-আপ হয়ে পরের রাউন্ড তথা ‘সুপার সিক্সে’ উঠেছে ২০২০ সালের চ্যাম্পিয়ন বাংলাদেশ দল।
যুব বিশ্বকাপের গ্রুপপর্বের ম্যাচ শেষে জানা গেল সুপার সিক্সের ম্যাচের সূচি। গ্রুপপর্বে অংশ নেওয়া ১৬টি দলের মধ্যে ১২টি দল সুপার সিক্সে জায়গা পেয়েছে।
সুপার সিক্সে ১২টি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। সেমিতে উঠার লড়াইয়ে দুটি করে ম্যাচ খেলবে প্রতিটি দল। গ্রুপ ‘ওয়ানে’ থাকা বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান ও নেপাল।
মঙ্গলবার থেকে শুরু হচ্ছে সুপার সিক্সের খেলা। ৩১ জানুয়ারি বাংলাদেশের প্রথম ম্যাচ নেপালের বিপক্ষে আর ৩ ফেব্রুয়ারি পাকিস্তানের মুখোমুখি হবে টাইগার যুবারা।















