সংসদে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস

আপডেট: January 30, 2024 |
পিটার হাস
print news

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে অতিথি হিসেবে যোগ দিয়েছেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা। এরমধ্যে সংসদে প্রবেশ করেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।

দ্বাদশ সংসদের নির্বাচনকে ঘিরে মার্কিন এ কূটনীতিকের কর্মকাণ্ড দেশের রাজনৈতিক অঙ্গণে বিতর্কের জন্ম দেয়। নির্বাচনের পরে অবশ্য তিনি বিভিন্নভাবে সহযোগিতার বার্তা নিয়ে সরকারের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেন। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার বিকেলে সংসদ অধিবেশনে যোগ দেন তিনি।

এদিকে প্রথম অধিবেশনে ড. শিরীন শারমিন চৌধুরীকে স্পিকার এবং শামসুল হক টুকুকে ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়।

Share Now