শ্রীবরদীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

আপডেট: February 16, 2024 |
inbound7250134045839763574
print news

আরফান আলী, শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) সকালে শিক্ষার আলোই বাংলাদেশ (স্বেচ্ছাসেবি) সংগঠনের আয়োজনে শ্রীবরদী সরকারি কলেজ মাঠে এ সংবর্ধনা প্রদান করা হয়।

এতে সভাপতিত্ব করেন শিক্ষার আলোই বাংলাদেশ’র ভারপ্রাপ্ত সভাপতি নাঈম ইসলাম রতন। শিক্ষার আলোই বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা পরিচালক সাজিদ হাসান শান্ত ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামরুল হাসান শান্ত’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এ.ডি.এম শহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেনন উপজেলা পরিষদের দায়ীত্বপ্রাপ্ত চেয়ারম্যান জুয়েল আকন্দ, উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল মিয়া, আ. লীগের সাধারণ সম্পাদক ছালাহ্ উদ্দিন ছালেম, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মেরাজ উদ্দিন চৌধুরী, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।

আলোচনা শেষে ১’শ ৮০ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর