বগুড়ায় বৈদ্যুতিক মিটার চুরির মূলহোতাসহ আটক ৩

আপডেট: February 17, 2024 |
boishakhinews24.net 87
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় বৈদ্যুতিক মিটার চুরি চক্রের মূলহোতাসহ তিন সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব।

শুক্রবার (১৬ ফেব্রেুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার সিও মোড় এলাকায় র‍্যাবের একটি চৌকস অভিযানিক টিম অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে চোরাই বৈদ্যুতিক মিটার ও চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

boishakhinews24.net 88

গ্রেফতারকৃত ওই তিন জনের মধ্যে বৈদ্যুতিক মিটার চুরি চক্রের মূলহোতা বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা আলতাফনগর এলাকার মোঃ এনামুল হকের ছেলে মোঃ সবজি হোসেন(১৯)। অপর দুইজন হলো- একই উপজেলার আলতাফনগরের মোঃ শফি এর ছেলে মোঃ শাহাদাৎ আলী ও খিয়ানী মধ্যপাড়ার শামসুদ্দিনের ছেলে মোঃ মাসুম বিল্লাহ(২৫)।

১৭ ফেব্রুয়ারি শনিবার সকালে বগুড়া র‍্যাবের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

র‍্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,দীর্ঘদিন ধরেই এই চক্র জেলার বিভিন এলাকায় কৌশলে বৈদ্যুতিক মিটার চুরি করে আসছিল। এই চক্রে গ্রেফতারে অভিযানে নামে র‍্যাবের একটি চৌকস টিম।

অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে দুপচাঁচিয়া পৌরসভার সিও মোড় এলাকায় থেকে ওই চক্রের মূলহোতাসহ ৩ জনকে আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে ৩ টি চোরাই বৈদ্যুতিক মিটার, দুই কেজি বৈদ্যুতিক তার,একটি বৈদ্যুতিক তার কাটার মেশিন, ১০টি মোবাইল ফোন ও ১০টি সীমকার্ড উদ্ধার করা হয়।

র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন বলেন, আটককৃত ওই তিনজনের মধ্যে আসামি সজিব হোসেন এই চক্রের মূলহোতা। এই চক্র জেলার বিভিন এলাকায় বেশ চতুরতার সাথে বৈদ্যুতিক মিটার চুরি করে আসছিল। এমনকি তারা মিটার চুরির পর চিরকুট লিখে টাকা দাবি করতো।এরপর কৌশলে টাকা হাতিয়ে নেওয়া হতো।

তিনি আরও বলেন, ওই তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে দুপচাঁচিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর