১২তম মিউজিক অ্যালবাম বের করছেন পপকুইন শাকিরা

আপডেট: February 18, 2024 |
boishakhinews 110
print news

 

পপকুইন শাকিরা দীর্ঘ সাত বছর পর খুশির খবর দিলেন ভক্তদের। সাত বছর পর অ্যালবাম প্রকাশের ঘোষণা দিয়েছেন কলাম্বিয়ান এই পপ সুপারস্টার। নিজের ১২তম স্টুডিও অ্যালবামের নাম রেখেছেন ‘ওমেন নো লংগার ক্রাই’। ২২ মার্চ মুক্তি পাবে অ্যালবামটি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যালবামটির প্রচ্ছদ শেয়ার করে অনুরাগীদের সুসংবাদ দেন গায়িকা। ইনস্টাগ্রামে শাকিরা লিখেছেন, ‘এই কাজের কৃতিত্ব আমার একার নয়। আপনারা সবাই এবং আমার পুরো টিম কাজের সঙ্গে ছিলেন। যারা প্রতিটি পদক্ষেপে আমার পাশে ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা।


ভ্যারাইটির প্রতিবেদন অনুসারে, আগামী ২২ মার্চ সব প্ল্যাটফরমে মুক্তি পাবে শাকিরার ‘ওমেন নো লংগার ক্রাই’ অ্যালবামটি। শাকিরা এই অ্যালবামটির নামকরণ নিয়ে বলেছেন, ‘প্রতিটি গান লিখতে গিয়ে আমি নিজেকে ভেঙেচুরে নতুন করে তৈরি করার চেষ্টা করেছি। এই গানগুলো তৈরি করতে গিয়ে আমার অশ্রু এবং দুর্বলতা শক্তিতে পরিণত হয়েছে। তাই এই নাম রাখা হয়েছে অ্যালবামটির।


এর আগে শাকিরার সর্বশেষ অ্যালবাম ‘এল ডোরাডো’ মুক্তি পেয়েছিল ২০১৭ সালে

Share Now

এই বিভাগের আরও খবর