মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ২৫

আপডেট: February 22, 2024 |
inbound780223807732447582
print news

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণে মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

এ ছাড়া ডিএমপির বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে ২১টি মামলা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৬৭৭ পিস ইয়াবা, ১১ কেজি ৩৫০ গ্রাম গাঁজা, ১৩২ গ্রাম হেরোইন ও ৩৮ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২১টি মামলা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর