কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা জানিয়ে জয়পুরহাটে ছাত্র দলের আনন্দ মিছিল

আপডেট: March 4, 2024 |
inbound4575044498602700252
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা ও তারুণ্যের অহংকার তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জয়পুরহাটে শহর ছাত্রদলের আহ্বায়ক এ কে এম গোলাম মাহফুজ শুভ এর নেতৃত্বে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে জয়পুরহাট শহরের সুগারমিল রোড থেকে মিছিলটি শুরু হয়ে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময়ে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মেশকাত হাসান, জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক নাইম ইসলাম, ছাত্রনেতা হাবিবুর রহমান হাবিব,মোস্তাফিজুর রহমান, বকুল, আবিদ, তুষার, আরিফুল ইসলাম, আরাফাত, হৃদয়,মোঃ আলী, আসিফ, অন্তর সহ কলেজ শাখা ছাত্রদল, শহর শাখা ছাত্রদল ও সদর থানা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Share Now