সিংগাইরে সকালে থানায় জিডি, সন্ধ্যায় লাশ উদ্ধার!

আপডেট: March 13, 2024 |
inbound3616394152404254316
print news

সোহরাব হোসেন, সিংগাইর প্রতিনিধি :মানিকগঞ্জের সিংগাইরে নিখোঁজের ৪ দিন পর খড়ের গাদার ভেতর থেকে পরিমল রাজবংশী (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যার পর উপজেলার চারিগ্রাম ইউনিয়নের উত্তর জাইল্যা এলাকায় লাশ দেখতে পান এলাকাবাসি। নিহত পরিমল রাজবংশী ওই এলাকার চন্দ্র মোহন রাজবংশীর ছেলে।

নিহতের পরিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার সকাল ১০ টার দিকে পরিমল রাজবংশী বাড়ি থেকে বের হন। রাতে বাড়িতে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকেন।

কোথাও সন্ধান না পেয়ে মঙ্গলবার সকালে নিহতের মা মিনা রানী রাজবংশী থানায় হারানো জিডি করেন ।

সন্ধ্যার পর বাড়ির অদূরে সমবায় কিন্ডার গার্ডেন নামের স্কুল সংলগ্ন খড়ের গাদার ভেতরে লাশের সন্ধান মিলে। পরে থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে মর্গে প্রেরণ করেন।

এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জিয়ারুল ইসলাম বলেন,নিহতের অন্ডকোষ ফুলে যাওয়ায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গোপনাঙ্গে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে । মামলার প্রস্তুতি চলছে ।

Share Now

এই বিভাগের আরও খবর