জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের প্রতি ভুটানের রাজার শ্রদ্ধা

আপডেট: March 26, 2024 |
inbound379884060962725670
print news

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক।

সাভার জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান জানান, ভোর ৫টা ৫০ মিনিটে ভূটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক সাভার জাতীয় স্মৃতিসৌধে পৌঁছলে তাঁকে স্বাগত জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী, ঢাকা জেলা প্রশাসক এবং পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

এ সময় তিনি রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় স্মৃতিসৌধের বেদীতে জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান।

পরে তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন এবং স্মৃতিসৌধ চত্বরে ‘নাগেশ্বর চাপা’ গাছের চারা রোপন করেন।

৬টা ২০ মিনিটে ভূটানের রাজা সাভার জাতীয় স্মৃতিসৌধ ত্যাগ করেন।

Share Now

এই বিভাগের আরও খবর