বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের তারিখ চূড়ান্ত

আপডেট: March 26, 2024 |
boishakhinews 113
print news

অবশেষে চূড়ান্ত হলো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের তারিখ। একের পর এক চমকের পর শেষ পর্যন্ত তারিখ নির্ধারণ করা হয়েছে নির্বাচনের। বিষয়টি চূড়ান্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু।

সব জল্পনা কাটিয়ে ১৯ এপ্রিল শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিন হবে।

মিশা সওদাগরের আবেদনের প্রেক্ষিতেই নির্বাচনের তারিখ পরিবর্তন করে ১৯ এপ্রিল করা হয়েছে।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নানা ঘটনায় বিতর্কের জন্ম দিলেও এর আগে ১৯ এপ্রিল নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। তবে পরে সেটি পরিবর্তন করে ২৭ এপ্রিল করা হয়। তবে আবার সেই আগের তারিখটিই ঘুরেফিরে বহাল রয়েছে।

জানা গেছে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ২৮ মার্চ বিকেল ৫টায়। মনোনয়নপত্র বিক্রি শুরু হবে ৩০ মার্চ। চলবে ৩১ মার্চ বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়ন দাখিল করা যাবে ২ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে ১ মে বিকেল ৫টায়।

Share Now

এই বিভাগের আরও খবর