আমার চোখের জল তোমায় চিৎকার করে ডাকছে মা : পূজা চেরি

আপডেট: March 26, 2024 |
boishakhinews 114
print news

 

ঢাকাই সিনেমার তরুণ অভিনেত্রী পূজা চেরি। কয়েক দিন অসুস্থ থাকার পর গত ২৪ মার্চ মারা যান পূজার মা ঝর্ণা রায়। হঠাৎ মাকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন পূজা। সোশ্যাল মিডিয়া নিজের নানারকম অনুভূতি প্রকাশ করছেন।

মঙ্গলবার (২৬ মার্চ) পূজা তার ফেসবুকে লেখেন, ‘কখনো মুখ ফুটে বলতে পারিনি মামুনি, কতটা ভালোবাসি তোমায়। ২টা দিন চলে গেলো। মনে হচ্ছে দুই যুগ তুমি নেই মা। যতবারই নিঃশ্বাস নিচ্ছি, প্রতিটা নিঃশ্বাস যেন তোমাকে খুঁজছে। আমার চোখের জল তোমায় চিৎকার করে ডাকছে।’

 

পূজা চেরির শুটিং সেটে সঙ্গে থাকতেন তার মা ঝর্ণা। মায়ের প্রতি আবদার জানিয়ে পূজা লেখেন, ‘একটিবার এসো মা। না হলে পরের জন্মে কিন্তু তোমার মা হয়ে আমি আসব পরে কিন্তু অনেক বকা দিব। মা মাগো রাতে যখন বালিশের সাথে মাথাটা ছোঁয়ালাম তখন মনে হচ্ছিল ইশসসস আর কেউ না দেখুক আমি যদি সবসময় তোমাকে দেখতে পারতাম। অন্তত কেউ কিছু বললে তোমার কাছে বিচার দিতে পারতাম।’

মাকে দেখতে পারছেন না পূজা। সে কথা জানিয়ে তিনি লেখেন, ‘আমি তো তোমাকে দেখতে পারছি না মা, তুমি তো দেখছো। শুধু আমায় পথ দেখিয়ে দিও। তুমি মনে হয় বুঝতে পারছো কি বলছি আমি। ঠিক আছে? ভালো থেকো।’

 

ঢাকাই সিনেমার এ প্রজন্মের নায়িকা পূজা চেরি। শিশুশিল্পী থেকে নায়িকা হয়েছেন। সাবলীল অভিনয়ের কারণে দ্রুত দর্শক মনে জায়গা করে নেন। বর্তমানে তার অভিনীত কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে।

Share Now

এই বিভাগের আরও খবর