দ্য ম্যান কোম্পানির ব্রান্ড অ্যাম্বাসেডর নিরব

আপডেট: March 29, 2024 |
boishakhinews 124
print news

 

চলচ্চিত্র ও মডেলিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন নিরব হোসেন। যদিও মডেল হিসেবে যাত্রা শুরু করেছিলেন এই তারকা। তারপর ব্যস্ত আছেন চলচ্চিত্র নিয়ে। মাঝেমধ্যেই নানা ধরণের পণ্যর প্রচার বিভিন্ন প্রতিষ্ঠানের ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করতে দেখা যায় তাকে।

সেই ধারাবাহিকতায় সম্প্রতি তিনি যুক্ত হলেন দ্য ম্যান কোম্পানি বাংলাদেশের সঙ্গে। প্রতিষ্ঠানটির শুভেচ্ছাদূত হিসেবে কাজ করবেন এই চিত্রনায়ক।
দ্য ম্যান কোম্পানি বাংলাদেশের পক্ষ থেকে এক ঘোষণা দিয়ে এই তথ্য জানানো হয়েছে। ফেসবুকে তারা বলে, ‌‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি বাংলাদেশের জনপ্রিয় সেলিব্রিটি নিরব হোসেন আমাদের দ্য ম্যান কোম্পানি বাংলাদেশের ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন।

মার্সেলা ডিসট্রিবিউশন লিমিটেড উপমহাদেশের স্বনামধন্য এই কোম্পানিটি বাংলাদেশে নিয়ে এসেছে। দায়িত্ব নিয়ে নিরব বলেন, ‘আরও একটি নতুন দায়িত্ব, নতুন অভিজ্ঞতার অপেক্ষা। আশা করছি ভালো কিছু হবে।’

নিরব বর্তমানে শুটিং করছেন ‘অপারেশন জ্যাকপট’ সিনেমার।

Share Now